সাধারণ জিজ্ঞাসা জান্নাতী টেলিকম | জান্নাতী টেলিকম

সাধারণ জিজ্ঞাসা

নিচে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। আরো জানতে কল করুন 01935125720
১ কিস্তিতে মোবাইল নিতে কি কি লাগে?
জাতীয় পরিচয়পত্র (NID) সামনে ও পেছনে, মোবাইল নম্বর, বিকাশ/নগদ স্টেটমেন্ট এবং ৩ জন সাক্ষী ও ১ জন গ্যারান্টরের তথ্য প্রয়োজন।
২ কত মাসের কিস্তিতে মোবাইল পাওয়া যায়?
আমরা ৩ মাস, ৬ মাস, ৯ মাস এবং প্রয়োজনে ১২ মাসের কিস্তিতে মোবাইল দিয়ে থাকি।
৩ ডাউন পেমেন্ট কত দিতে হয়?
গ্রাহকের সামর্থ্য ও মোবাইলের মডেল অনুযায়ী ডাউন পেমেন্ট নির্ধারিত হয়। ন্যূনতম ২০% থেকে শুরু করে যেকোনো পরিমাণ দিতে পারেন।
৪ কিস্তির শেষ তারিখ পার হলে কি হবে?
নির্ধারিত তারিখের পর ৫ দিনের গ্রেস পিরিয়ড থাকে। এর পর প্রতিদিন ১৫ টাকা জরিমানা যোগ হবে। তবে বিশেষ গ্রাহকদের ক্ষেত্রে এটা বন্ধ রাখা যায়।
৫ কিস্তিতে মোবাইল নিয়ে অন্য কোথাও বেচা যাবে?
না, সম্পূর্ণ কিস্তি পরিশোধ করার আগে মোবাইল অন্যত্র বিক্রি বা হস্তান্তর করা যাবে না। এটা আমাদের চুক্তির শর্ত।
৬ সম্পূর্ণ টাকা একবারে পরিশোধ করা যাবে?
হ্যাঁ, যেকোনো সময় এককালীন পরিশোধ করা যাবে। এজন্য অফিসে যোগাযোগ করুন বা WhatsApp-এ জানান।
৭ মোবাইল পুরাতন হলে এক্সচেঞ্জ করা যাবে?
হ্যাঁ, পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করা যাবে। মোবাইলের কন্ডিশন দেখে দাম নির্ধারণ করা হবে।
৮ SMS নোটিফিকেশন কি পাব?
হ্যাঁ, কিস্তি রিমাইন্ডার, জরিমানা নোটিশ, পেমেন্ট কনফার্মেশন — সব SMS আপনি স্বয়ংক্রিয়ভাবে পাবেন।
৯ কিস্তির টাকা কিভাবে পরিশোধ করব?
দুইভাবে পরিশোধ করা যাবে: (১) সরাসরি দোকানে এসে। (২) আমাদের অফিসিয়াল bKash/Nagad নম্বরে Send Money করে গ্রাহক প্যানেল থেকে রিকোয়েস্ট পাঠাবেন।
১০ অনলাইন পেমেন্ট করলে কতক্ষণে কনফার্ম হবে?
Transaction ID ও Sender Number দিয়ে রিকোয়েস্ট পাঠানোর পর অ্যাডমিন যাচাই করে ২৪ ঘন্টার মধ্যে Approve করবেন। Approve হলে SMS পাবেন।

আরো প্রশ্ন আছে?

সরাসরি কল করুন বা WhatsApp-এ মেসেজ করুন

কল করুন WhatsApp